1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

বিএসএফ এর হাতে আটককৃত তিন বাংলাদেশী কে ফেরত দিল বিজিবির নিকট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি: গত ২২ আগস্ট ২০২৫ তারিখ প্রতিপক্ষ ১২১ ব্যাটালিয়ন বিএসএফ এর হাতে আটক হয় এক বাংলাদেশী নাগরিক। তিনি ভারতে অবৈধভাবে বসবাসকারী একজন বাংলাদেশী নাগরিক হিসে সনাক্ত হয়। এছাড়াও গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে আগরতলা রেল স্টেশন থেকে বিএসএফ আটক করে আরো দুই বাংলাদেশী নাগরিক কে।

জানা যায়,বাংলাদেশী দালাল সুভাষ এর সহায়তায় মুহুরি নদী পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। আটককৃতরা হলেন, নোয়াখালী, কোম্পানীগঞ্জের, মাওলানা বাজারের, আবুল বাশারের ছেলে, আব্দুল আহাদ। অপর দু’জন হলেন, ফেনী সদর উপজেলার আফতাব বিবিরহাট এর মৃত আবুল খায়ের এর দুই ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্না (৩৪) এবং নুরুল করিম (৩৮)।
ফেনী বিজিবির পক্ষ থেকে জানা যায়, বাংলাদেশী নাগরিকদের আটকের তথ্য বিজিবির কাছে পাঠালে বিজিবির পক্ষ থেকে তাদের বাংলাদেশ ফেরত চেয়ে প্রস্তাবনা পাঠানো হয় বিএসএফ এর কাছে। প্রস্তাবনার সূত্র দরে উল্লেখিত বাংলাদেশী নাগরিক দের কে
বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। তাদের এক জন ( আব্দুল আহাদ মন্ডল) কে ছাগল নাইয়া থানায় এবং ওপর দুই জনকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়।

ফেনীর (৪) বিজিবির অধিনায়ক বলে,সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com