1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালীতে গুলি: ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা জ্বালানি তেলের দাম বাড়ল: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় ওয়াসা গঠনের পথে অগ্রগতি—রাজনৈতিক উদ্যোগে পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী

বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজ করে: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজ করে। তাদের অগ্নিসন্ত্রাস, বৃক্ষ কর্তন, অর্থাৎ গাছ কেটে ফেলা, রাস্তা কেটে ফেলা, নানা ধরনের কাজ তারা করেছে। তারা পুলিশের ওপর আক্রমণ করেছে। যেভাবে তারা পুলিশের সদস্যকে নির্মমভাবে মেরেছে সেটা সত্যিই ভাষায় বর্ণনা করা যায় না। এ ধরনের ঘৃণ্য কাজ করে তারা দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। কত মানুষকে তারা হত্যা করেছে তার কোনো সীমা নেই। সেসময় পুলিশবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে মানুষের জীবনে শান্তি-নিরাপত্তা নিয়ে এসেছে। নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা সেটা করেছেন।’

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাস মহামারীতে পুলিশ মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে, চিকিৎসার ব্যবস্থা করেছে, লাশ দাফন করেছে। স্বজনরা যখন ফেলে রেখে চলে গেছে তখন পুলিশ সেই লাশগুলি দাফন করেছে। তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আর্ত মানবতার সেবায় কাজ করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ – এই সেবার মাধ্যমে আজকে পুলিশ বাহিনী দ্রুত মানুষের পাশে দাঁড়াতে পারছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সর্বক্ষণ দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাবো। বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে পুলিশ বাহিনী যথাযথ ভূমিকা রেখে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com