1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

বিএনপি শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে………. -আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ বিএনপি’র কেন্দ্রীয় নেতা,পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বৈষম্য করেছে এবং মেধাকে গুরুত্ব দেয়নি। এজন্য এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। বুধবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর বর্ষপূর্তি উপলক্ষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। সে ৩১ দফায় শিক্ষা ব্যবস্থা কীভাবে হবে, শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করা হবে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে ৩১ দফাতে। আমরা সর্বোচ্চ প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে গুরুত্ব দেব। বিএনপি হচ্ছে শিক্ষা বান্ধব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, খালেদা জিয়াও শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। আজকের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা খালেদা জিয়াই চালু করেছেন। মেয়েদের শিক্ষার হার বাড়ার মূল কারণ হচ্ছে খালেদা জিয়া। তাই বিএনপি শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব: এম নুরুল হুদা, স্ব্যাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুফিয়া বেগম, বরিশাল মহানগর বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা এম. নুরুল আলম ফরিদ।
উত্তর ভিটাবাড়িয়া নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিতুল চন্দ্র বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, প্রধান শিক্ষক জুলফিকার আলী শেখ, মনির হোসেন,
অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মহসিন, সমাজসেবক জাকির হোসেন প্রমুখ।
এ সময় প্রতিষ্ঠানের সাবেক সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রধান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com