1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি

বিএনপি নেতা মিন্টুর জামিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুকে আগামী ১৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ মিন্টুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

এর আগে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আইনজীবী বিবেচনায় আগাম জামিন দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। এ ছাড়া, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা ব্যারিস্টার শাহজাহান ওমরকে এই মামলায় বিচারিক অন্তবর্তীকালীন জামিন দেন আদালত।

গত ৬ ডিসেম্বর ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু। তার পক্ষে আবেদনটি করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। ওই আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে এবং লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক ও গেটে হামলা চালায়। এ সময় তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে এ ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। এ ছাড়া বৈশাখী পরিবহনের একটি বাসে এবং পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালানোর ঘটনায় অপর একটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com