1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন : রয়টার্স বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: ‘জুলাই সনদ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, মব কালচার পরিহারের আহ্বান তেজগাঁওয়ে প্রথম কার্যদিবস: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান, স্বর্ণচাঁপা রোপণ ও দোয়া এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চাইবেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ *বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো* বরই–ফুলকপিতে মন্ত্রীকে ব্যতিক্রমী বরণ: কুমিল্লার মাঠে কৃষিবান্ধব বার্তা অমর একুশে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার ঢল একুশের প্রথম প্রহরে দাউদকান্দি শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি

বিএনপি নেতা আমীর খসরু ও তার স্ত্রীসহ ৫ জনের নামে দুদকের মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপপরিচালক সেলিনা আখতার মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদক সচিব মো: মাহবুব হোসেন বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভেলপ করার নামে ওই প্লটের সাথে পার্শ্ববর্তী ২৫ নম্বর প্লট ক্রয় করেন। সেখানে নকশা না মেনে উভয় প্লটে ২২তলা ও ২১তলা ভবন নির্মাণ করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com