1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫০

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শেরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষে পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

আজ মঙ্গলবার বিকালে শেরপুর সদরের রঘুনাথপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন নিহতের প্রতিবাদে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। কর্মসূচির বিষয়ে পুলিশের মৌখিক অনুমতি নেওয়া ছিল।’

‘আমরা বেলা পৌনে ৩টার দিকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার সময় রঘুনাথপুর বাজার এলাকায় পুলিশ বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে,’ বলেন তিনি।

হজরত আলী আরও বলেন, ‘পুলিশের হামলায় আমাদের অন্তত ৫০-৬০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।’

জানতে চাইলে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল বলেন, ‘বিএনপির মিছিল নিয়ে বাজার এলাকায় গিয়ে ভাঙচুর শুরু করলে আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করি। তাদের নিয়ন্ত্রণ করতে আমাদের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করতে হয়। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করলে ২ এসআইসহ ৭ পুলিশ সদস্য আহত হন।’

বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com