1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ – মুহাম্মদ আফাজ উদ্দিন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরায় ১৫ নম্বর সেক্টর এভিনিউ ৯ অফিসার্স ক্লাব সংলগ্ন ২ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। এসময় তিনি বলেন, বিএনপি শুধু আন্দোলন নয়, জনগণের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উত্তরায় এ খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে নিজ হাতে খাল পরিষ্কার কাজে অংশ নেন আফাজ উদ্দিন। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মৌলিক অধিকার। বিএনপি সবসময় জনগণের এ অধিকার রক্ষায় কাজ করে যাবে।

কর্মসূচিতে আরও অংশ নেন -মোঃ সোলেমান হাসান, মোহাম্মদ আলী, আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনীক, আলমগীর হোসেন শিশির (যুগ্ম আহ্বায়ক, উত্তরা পশ্চিম থানা বিএনপি); মোঃ আলফাজ উদ্দিন (সভাপতি, ৫১ নং ওয়ার্ড বিএনপি); মাসুদ সরকার (সাধারণ সম্পাদক, ৫১ নং ওয়ার্ড বিএনপি); মোহাম্মদ রাকিবুল ইসলাম রাতুল (সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপি); মেহেদী হাসান টুটুল (সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল); নুর আলম সোহাগ (বিএনপি নেতা); মেহেদী হাসান রুবেল (সাধারণ সম্পাদক, ছাত্রদল উত্তরা পশ্চিম থানা); বাইতুল ইসলাম বাশার (সাংগঠনিক সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপি); মাজহারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ৪৭ নাম্বার ওয়ার্ড বিএনপি দক্ষিনখান, এইচ এম রুবেল (সাংগঠনিক সম্পাদক, ৫১ নং ওয়ার্ড বিএনপি), আহমেদ ফরহাদ,সাবেক যুগ্ন আহ্বায়ক উত্তরা পশ্চিম থানা বিএনপি প্রমুখ। মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন পারভীন আক্তার (মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, ৫১ নং ওয়ার্ড বিএনপি) এবং আনুশা (বিএনপি নেত্রী, উত্তরা পশ্চিম থানা)। এছাড়াও ছিলেন ডা: শাহ আলম, মো: সিরাজ, নাজমুল হাসান, আব্দুস সালাম, মোহাম্মদ আইয়ুব আলী চিশতি এবং রাহুল।

নেতাকর্মীরা মনে করেন, আফাজ উদ্দিনের সক্রিয় নেতৃত্বে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বিএনপির তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা পুনর্গঠনে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com