1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

বিএনপির ভাবমূর্তি নষ্টে কয়েকটি রাজনৈতিক দল সক্রিয়: আনোয়ারুজ্জামান আনোয়ার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর বিএনপির জেষ্ঠ্য সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য ধারাবাহিকভাবে প্রপাগান্ডা চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ছড়ানো হচ্ছে।

মঙ্গলবার বিকেলে শেরে বাংলা নগর থানা ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলনে গিয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, একটি বিশাল রাজনৈতিক দল বিএনপি- যা সমুদ্রের মতো বৃহৎ সংগঠন। সেখানে ছোটখাটো ভুলত্রুটি থাকতে পারে। তবে দলের বিপথগামী নেতাদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছেন। তিনি সারাদেশে সাত হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন এবং এ ক্ষেত্রে সিনিয়র-জুনিয়র কাউকে ছাড় দেননি।

তিনি অভিযোগ করে বলেন, জামাত-এনসিপি ঘরানার কিছু রাজনীতিক বিএনপির ওপর চাঁদাবাজির অভিযোগ চাপিয়ে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।

ছাত্রদলকে উদ্দেশ করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। তবে দলের ভাবমূর্তি নষ্ট হয়-এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। মাদক, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে জড়িত থাকা চলবে না।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। তারেক রহমান মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন চালিয়েছেন। অথচ আজ অনেকেই ভুল করে ভাবছে তারা একা একাই সফল হয়েছে।

২৭ নং ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ দিপুর সঞ্চালনায় কর্মী সন্মেলনে আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক হাজী মোঃ ইউসুফ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন, সিনিয়র সহসভাপতি রবিউল আউয়াল ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর আহমেদ বাবু,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, ঢাকা মহানগর উত্তর বিএনপি নির্বাহী সদস্য তাসলিমা রিতা, শেরে বাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com