1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিএনপিপন্থী আইনজীবীদের শুনানি ফের পেছাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধান বিচারপতি দেশে না থাকায় সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীসহ বিএনপিপন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননা মামলার শুনানি ফের পেছানো হয়েছে। শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।

সোমবার (২৯ জানুয়ারি) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ শুনানির দিন পিছিয়ে ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।

তবে এদিন উন্মুক্ত আদালতেই নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিএনপিপন্থী আইনজীবীরা।

এই সাত আইনজীবী হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী মো. কামরুল ইসলাম সজল।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারকের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপিপন্থি এই সাত আইনজীবীকে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলেছে আপিল বিভাগ।

গত ১৫ নভেম্বরের ওই আদেশে একই সঙ্গে আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশের বিষয়েও আদালতের রায় মেনে চলার নির্দেশ দেয় আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com