1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

বাভুমাকে ফিরিয়ে প্রোটিয়াদের আরো চাপে ফেললেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

ডেস্ক : ওপেনিং জুটিতে ঝড়ো সূচনার পর দ্রুতই দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের পর নিজের টানা দুই ওভারে জোড়া আঘাত হেনেছেন পেসার তাসকিন আহমেদ। উইকেট শিকারের উৎসবে পরে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও।

বিনা উইকেটে ছিল ৪৬ রান। সেখান থেকে আর ২৫ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়েছে দক্ষিন আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে দক্ষিন আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৭৭ রান। ভ্যান ডার ডাসেন ৩ আর ডেভিড মিলার শূন্য রানে অপরাজিত আছেন।

সিরিজে ১-১ সমতা। সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। আজ যে দল জিতবে, তারাই ট্রফি হাতে তুলবে।

এমন এক ম্যাচে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টাইগারদের ফিল্ডিংয়ে পাঠিয়ে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ভালো একটি সূচনাও পেয়েছিল স্বাগতিকরা।

কুইন্টন ডি কক আর জানেমন মালান ঝড়ো সূচনা করেন। ৪১ বলে তাদের ৪৫ রানের জুটিটি অবশেষে ভাঙেন মেহেদি হাসান মিরাজ। টাইগার অফস্পিনারকে তুলে মারতে গিয়ে লংঅফে মাহমুদউল্লাহর ক্যাচ হন ডি কক (৮ বলে ১২)।

১৩তম ওভারে এসে কাইল ভেরনানকে (৯) তুলে নেন তাসকিন। এই উইকেটে অবশ্য কিছুটা ভাগ্যের সহায়তাও ছিল। তাসকিনের ওয়াইড ডেলিভারি টেনে উইকেটে এনে বোল্ড হন ভেরনান।

এক ওভার পর এসে তাসকিন আরও এক উইকেট শিকার করেন। এবার আর ভাগ্যের সাহায্য নয়, দারুণ এক ডেলিভারিতে মালানকে (৩৯) উইকেটের পেছনে ক্যাচ বানান টাইগার গতিতারকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com