1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

বাবা-ছেলের হৃদয় ছুঁয়ে যাওয়া গোল উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাঠে গোল দিয়েছেন বাবা মিচেল ডিউক। গ্যালারী বসে বসে দেখলেন পাঁচ বছরের জ্যাক্সটন ডিউক। মাঠে বাবা যেইভাবে উদযাপন করলেন, গ্যালারীতে বসে ঠিক তারই অনুকরণ করলেন জ্যাক্সটন। যা হৃদয় ছুঁয়েছে কোটি কোটি ফুটবল ভক্তদের।

ফুটবলের বাইরে মিচেল ডিউকের কাছে পরিবারই সব কিছু। অবশ্য শিক্ষাটা বাবা বিল ডিউক ও মা আরলিন ডিউকের কাছে পেয়েছেন তিনি। তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামার আগের দিনও এই কথা এটাই মনে করিয়ে দিয়েছিলেন তিনি। মনে করিয়ে দিয়েছিলেন, জীবনের সেরা মুহূর্তে পরিবার কাছে থাকলে প্রেরণাই থাকে ভিন্ন। মাঠেও দেখা গেল সেই চিত্র।

এদিন ম্যাচের ২৩তম মিনিটে তিউনিসিয়ানদের স্তব্ধ করে দেন মিচেল। বাঁ প্রান্ত ক্রেইগ গুডউইন ক্রস করার চেষ্টা করেছিলেন। এক অস্ট্রেলিয়ান ডিফেন্ডার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার মাথায় লেগে চলে যায় ফাঁকায় থাকা মিচেলের কাছে। দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড।

আর মিচেলের সেই গোলে শনিবার আল ওয়াকরাহর আল জানোব স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। টিকে রইল নকআউট পর্বের আশা। সবচেয়ে বড় কথা ঘুচিয়েছে এক যুগের আক্ষেপ।

সবশেষ সেই ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এর পরের দুই বিশ্বকাপে জয় ধরা দেয়নি দলটি। ব্রাজিলে ২০১৪ সালে তিন ম্যাচেই হার। রাশিয়ায় ২০১৮ সালে ঘানার সঙ্গে সান্ত্বনার ড্র। অবশেষে আবার এলো জয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com