1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের অনুরোধ  শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রমজানে আল-আকসা বন্ধের ঘোষণা ইসরায়েলের, জুমার নামাজ বাতিল ত্যাগ ও মানবসেবার স্বীকৃতি—রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন সাজ্জাদুর রহমান মামুন রমজানের আলোয় ‘শখ ও সানন্দা’র ইফতার ও আলোচনা সভা ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে জয়নাল আহমেদ চৌধুরী, শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ ‘৪ দিনে ৫০০ মার্কিন সেনা নিহত’—ইরানের দাবি, পেন্টাগন বলছে মাত্র ৬

বাবার মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু, পাশাপাশি দাফন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নীলফামারীর ডোমারে মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে মেয়েরও মৃত্যু হয়েছে। শনিবার (৯ অক্টোবর) ভোর পাঁচ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। একসাথে বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তারা হলেন, উপজেলার হরিণচড়া ইউনিয়নের জোড়পাখুড়ী গ্রামের মজিবুল হক (৭৫) এবং তার মেয়ে নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের আজগার আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৪০)।

মৃত মজিবুল হকের ছেলে হারুন-অর রশীদ জানান, দীর্ঘদিন হতে আমার বাবা বাধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোরে বাবার মৃত্যু হলে কিছুক্ষন পর মোবাইল ফোনে আমার বড় বোন রাবেয়া খাতুনকে (৪০) জানাই। বাবার মৃত্যুর খবর শুনে কিছুক্ষণের মধ্যে আমার বোন রাবেয়া খাতুনের বুকে ব্যাথা শুরু হয়। পরিবারের সদস্যরা কোন কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্যু হয়।

হারুন অর রশিদ আরো বলেন, আমার বোনের শশুর বাড়ির লোকদের সাথে কথা বলে দুই জনের লাশ একসাথে দাফন করার সিন্ধান্ত হয়। বাদ যোহর জোড়পাখুড়ী জামে মজজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পূর্ণ করেছি।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, এক সাথে বাবা ও মেয়ের মৃত্যুর খবরটি শুনে হাজার হাজার মানুষ দেখতে আসে। এতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com