1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বাবার কবরের পাশে শায়িত ডা. বুলবুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ডা. আহমেদ মাহি বুলবুলের দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে শায়িত করা হয়েছে।

আজ সকালে অ্যাম্বুলেন্সে বুলবুলের মরদেহ ঢাকা থেকে রংপুরে আনা হয়। এ সময় ভগিবালা পাড়ার বাড়িতে বুলবুলের স্বজন-শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন।

নিহতের ছোট ভাই বুকুল জানান, বাদ জোহর রামপুরা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে সংবাদ সম্মেলন করেন বুলবুলের স্বজন ও সহপাঠীরা। তার মা বুলবুলি বেগম হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বুলবুলের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব সরকারকে নেওয়ারও অনুরোধ জানান মা।

বুলবুলের সহপাঠীরা বলেন, দন্ত চিকিৎসক বুলবুল হৃদয়বান ছিলেন। তিনি শিশুদের নিয়ে কাজ করতেন। এই হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখা উচিত। আমরা তার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।

গত রোববার ভোরে রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর দুর্বৃত্তের ছুরিকাঘাতে বুলবুল নিহত হন। পুলিশ বলছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com