1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

বাবরকে দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার নারী সাংবাদিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অসাধারণ খেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দলনেতা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং ভালো ব্যাটিং করার কারণে তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নারী সাংবাদিক মেলিন্দা ফ্যারেল।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক হতে পারি কিন্তু এর মানে এই নয় যে, আমাকে অস্ট্রেলিয়াকেই সমর্থন করতে হবে। আমি মূলত ভালো ক্রিকেটের সমর্থক। আমি বাবর আজমকে দেখে খুবই আনন্দিত হয়েছি, বিশেষত মাঠে তার পারফর্ম।’

একইসাথে আব্দুল্লাহ শফিকের খেলার প্রতিও মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। মেলিন্দা ফ্যারেল বলেন, ‘ধ্বংসযজ্ঞের সময় তার অসাধারণ দৃঢ়তা আমাকে প্রভাবিত করেছে।’

তাছাড়া করাচির বাসিন্দাদের অভিজাত আতিথেয়তার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি বলেছেন, ‘আমার সৌভাগ্য যে, আমি করাচিতে আসতে পেরেছি এবং অনেক কিছু দেখেছি। খুব শিগগির এই শহরে আবার আসব।’

তিনি আশা করছেন, আগামী সোমবার লাহোরে শুরু হতে যাওয়া সফরের তৃতীয় ও শেষ টেস্টও খুব জমজমাট ও প্রতিযোগিতামূলক হবে। তবে তিনি চান, ওই টেস্টের ফলাফল দেখতে, ড্র নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com