1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

বান্দরবানে ভিডিপি দিবস-২০২৫ উদযাপিত এবং এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী আয়োজন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে ভিডিপি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। অদ্য ০৫ জানুয়ারি ২০২৫ইং তারিখ (রবিবার) সকাল ১০ ঘটিকায় বান্দরবান বাসস্টেশন সংলগ্ন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বান্দরবান প্রাঙ্গনে বেলুন উড়ানোর মাধ্যমে ভিডিপি দিবস ২০২৫ এর শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মো: মোতালিব হোসেন।

অনুষ্ঠানের শুভ উদ্ভোধন শেষে বান্দরবান জেলার সাত উপজেলার প্রায় ১৫০-২০০ জন ভিডিপি সদস্য-সদস্যা এবং কর্মকর্তা-কর্মচারী নিয়ে বান্দরবান জেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে র‌্যালী শুরু করে বান্দরবান বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় অত্র বান্দরবান জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়।
পরবর্তীতে র‌্যালী শেষে ভিডিপি সদস্য-সদস্যরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা লাকী বড়ুয়া, রুমা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্ত, লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আংগুরা আক্তার, বান্দরবান সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কেশব কান্তি দাশ, লামা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হিরু সহ বিভিন্ন উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকগণসহ সাত উপজেলার প্রায় ১৫০-২০০ জন ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com