1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

বান্দরবানে জয় বাংলা ১৬ স্লোগান দিয়ে রাতের আঁধারে বিএনপি অফিস ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানে রাতের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাতের আঁধারে ভাঙচুর করা হয়েছে বিএনপির কালাঘাটা ৩নং ওয়ার্ড বিএনপির অফিস। জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যানার। ভেঙে ফেলা হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ ও তীব্র প্রতিক্রিয়া নিন্দা জানিয়েছেন

সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে শহরের কালাঘাটা বড়ুয়ারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে সেখানে পুলিশ গিয়েছে। এছাড়া সকালে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এর পরে পরিদর্শন করতে ঘটনা স্থান জান বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাচিং প্রু জেরী বাবু সহ জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও বান্দরবান জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিটন পৌর বিএনপির সভাপতি নাছির চৌধুরী ও বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম চৌধুরী সহ সিয়ার নেতৃ বৃদ্ধ উপস্থিত ছিলেন

বিএনপি নেতারা অভিযোগ করেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা রাতে অফিসের তালা ভেঙে ভাঙচুর করেছে।

বড়ুয়ার টেক এলাকার স্থানীয়রা জানিয়েছেন, দিবাগত রাত প্রায় ৩টার দিকে একদল উশৃঙ্খল লোক বিএনপির কার্যালয়টি ভাঙচুর করে। যাওয়ার সময় ব্যানারে আগুন ধরিয়ে দেয়। এ
কালাঘাটা ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নবী হোসেন অসাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাতে অফিস ভাঙচুর করেছে। আওয়ামী সরকারের আমলে এলাকায় একচেটিয়া দাপট দেখিয়েছে কাউন্সিলর অজিত দাশ। এলাকায় বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা নির্যাতন দখল সবকিছুই করেছে অজিত। তার সমর্থিত আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে বিএনপি অফিস ভাঙচুর করেছে। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযুক্তদের তালিকা দেওয়া হয়েছে বলে তারা জানান। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এ বিষয়ে কারো বক্তব্য নেওয়া যায়নি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com