1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

বাঙ্গরা বাজার থানায় চুরির অভিযোগ দায়ের, ব্যবস্থা নেয়নি পুলিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা মুরাদনগর উপজেলাস্থ বাঙ্গরা বাজার থানাধীন টনকী গ্রামের মইধর আলীর বাড়ীতে এক চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী আলেখা খাতুন (৫৫)।

ভূক্তভোগী আলেখা খাতুন জানায়, আমার স্বামী মোঃ আব্দুল হাকিম একজন দুবাই প্রবাসী। আমি আমার ঘর নিজ হাতে তালা দিয়ে বেড়াতে গেলে কে বা কাহারা আমার ঘরের তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র তছনছ করে দিয়ে যায়। খবর পেয়ে বাড়ি এসে দেখি আমার প্রবাসী স্বামীর কষ্টার্জিত টাকায় সাজানো সংসার তছনছ করে দিয়েছে অজ্ঞাত চোরেরা। এ ঘটনা দেখে আমি হতভম্ব হয়ে পড়ি এবং বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধায় বাঙ্গরা বাজার থানা হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করি। কিন্তু দুঃখের বিষয় থানা কর্তৃপক্ষ এখনো কোন ব্যবস্থা নেয়নি। আমি এই ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার দাবি করছি।

ভূক্তভোগীর অভিযোগটি হুবহো তুলে ধরা হলো:

জনাব, বিনীত নিবেদন এই যে, আমি নিম্নেস্বাক্ষরকারী থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা চোর বা চোরের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমার স্বামী দুবাই প্রবাসী এবং আমার ছেলে ঢাকায় ব্যবসা করে। বাড়ীতে আমি একা বসবাস করিয়া আসিতেছি। আমি গত ২০/০৭/২০২৫ইং তারিখ আমার বিল্ডিং ঘরের সমস্ত দরজায় তালা দিয়া আমার মেয়ের বাড়ী বুড়িচং উপজেলায় বেড়াইতে যাই। আমি আমার মেয়ের বাড়ীতে যাওয়ার সময় বর্ণিত সাক্ষীদেরকে উক্ত বসত ঘরটি দেখাশুনা করার জন্য বলি। এমতাবস্থায়, গত ৩০/০৭/২০২৫ইং তারিখ রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় ১নং সাক্ষী আমার উক্ত বসত ঘরটি তালা দেওয়া অবস্থায় দেখিয়া তাহার বসত ঘরে চলিয়া যায়। পরবর্তীতে ইং ৩১/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ২নং সাক্ষী আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, আমার বসত ঘরের দক্ষিণ পাশের ০২টি মেইন দরজার তালা ভাঙ্গা এবং দরজা খোলা। তখন আমি বাড়ীতে আসিয়া বর্ণিত সাক্ষীগনসহ উপস্থিত লোকজনের সম্মুখে বসত ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখি যে, আমার বসত ঘরে থাকা ষ্টীলের আলমিরার তালা ভাঙ্গা এবং আলমিরার ড্রয়ারের ভিতরে থাকা নগদ ২০,০০০/- টাকা, ০২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, মূল্য অনুমান ৩,২০,০০০/- টাকা, ০১টি সিলিং ফ্যান, মূল্য অনুমান ৪,০০০/- টাকা, ০১টি টেলিভিশন, মূল্য অনুমান ১৮,০০০/- টাকাসহ আনুমানিক ২০,০০০/- টাকার বিভিন্ন মালামাল নাই। গত ৩০/০৭/২০২৫ইং তারিখ রাত অনুমান ০৭.৩০ ঘটিকা হইতে ইং ৩১/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা আমার বিল্ডিং ঘরের দক্ষিণ পাশের ০২টি মেইন দরজার তালা ভাঙ্গিয়া রাত্রিবেলা সঙ্গোপনে বসত ঘরের ভিতরে প্রবেশ করতঃ উল্লেখিত মালামাল চুরি করিয়া নিয়া গেছে। উক্ত ঘটনা বর্ণিত সাক্ষীগনসহ আশপাশের লোকজন অবগত আছে। ঘটনার বিষয়ে আত্মত্মীয়-স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিকট অবহিত করতঃ আমার চোরাই যাওয়া মালামাল বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিয়া কোথাও ন। পাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।
অতএব, মহোদয় উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে আপনার সদয় মর্জি হয়।

এবিষয়ে বাঙ্গরা বাজার থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আবু তাহের বলেন, আমি অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগে বিবাদী অজ্ঞাত। তদন্ত করে পৃরযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com