1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

বাঘায় হত্যা মামলার আসামি গিয়াস গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

 

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহীর বাঘা উপজেলায় গিয়াস নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে ।ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলভদ্র নামক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সোয়া ৮টার সময় রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া, হড়গ্রাম ক্যাম্পের অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। লতিফুল ইসলাম অরফে গিয়াস বাঘা পৌর সভার মুর্শিদপুর,জিন্নাত আলীর ছেলে।
সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০-৪-২০২৫) বিকাল আনুমানিক সোয়া ৫টার সময় রফিকুল ইসলাম অরফে শফিকুল (৩০) (নিহত ভিকটিম) গবাদি পশুর ঘাস কাটার উদ্দেশ্য চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মৌজার মাঠে যায়। ঘাস কাটার সময় আসামি লতিফুল ইসলাম অরফে গিয়াস তার ভুট্টা ক্ষেত থেকে ঘাস কাটতে দেখে পূর্ব শত্রুতার জেরে রফিকুল ইসলাম অরফে শফিকুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে লতিফুল ইসলাম অরফে গিয়াস আরো ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। তখন মাঠে থাকা মাঠ পাহারাদারগন ভুট্টা ক্ষেতের উত্তর-পূর্ব কোণায় গিয়ে ভিকটিম রফিকুল ইসলাম অরফে শফিকুলকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।

এসময় লতিফুল ইসলাম অরফে গিয়াস হাসুয়া হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে মাঠ পাহারাদার হাবলু নিহতের ভাগনে আবদুল হালিমকে খবর দেন। তাৎক্ষণিক তাকে মোটরসাইকেল যোগে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসমত আরা রেশমা পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় মৃত ঘোষণা করেন। নারকীয় হত্যাকান্ডের পর থেকেই আসামী দেশের বিভিন্ন প্রান্তে নিজেকে আত্মগোপন করে।

 

নিহত রফিকুল ইসলাম অরফে শফিকুল উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্রামের ফজলুল সেখের ছেলে। নিহতের বাবা বাদি হয়ে লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, দিনমজুর হিসেবে কাজ করার পাশাপাশি বাড়িতে গরু পালন করতো রফিকুল ইসলাম অরফে শফিকুল। তার স্ত্রী সহ আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম অরফে শফিকুল এর বাম হাতের বগলের নীচে কুপানোর চিহ্ন পাওয়া গেছে।
ওসি আফম আছাদুজ্জামান জানান,বুধবার(১৬-০৪-২০২৫) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর হত্যায় দায় স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com