1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘৪ দিনে ৫০০ মার্কিন সেনা নিহত’—ইরানের দাবি, পেন্টাগন বলছে মাত্র ৬ রাষ্ট্রীয় জাঁকজমক নয়, সংযমের বার্তা দিলেন তারেক রহমান: সীমিত পরিসরে প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের স্বাধীনতা পুরস্কার ২০২৬: রাষ্ট্রগঠন, মুক্তিযুদ্ধ ও জনসেবায় অবদানের স্বীকৃতি পেলেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান মামলা মাথায় নিয়েও বহাল তবিয়তে! বদলি বাণিজ্যের অভিযোগে অভিযুক্তদের বিএনপিতে প্রভাব বিস্তারের চেষ্টা আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল, কোটা আন্দোলনের প্রথম শহীদের বিচার ঘিরে দেশজুড়ে নজর নেপালে আজ সাধারণ নির্বাচন: জেন–জি আন্দোলনের পর প্রথম ভোটে নজর ভবিষ্যৎ রাজনীতিতে পদ্মা সেতুর সামনে থেকে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয়ে উদাহরণ স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেন-এর একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।
ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ-এর করা আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসানুল আলম।
আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন মাওলানা মশিউর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।
চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
ভোটের ফলাফল প্রকাশের পর কয়েকটি কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেন কপিল কৃষ্ণ। প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত ভোট পুনর্গণনার নির্দেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতেই জয় পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থীরা। এর মধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আব্দুল আলিম জয়ী হন। অন্যদিকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিজয়ী হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com