1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বাগেরহাটে ভূমিহীনদের প্রধানমন্ত্রী ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপালে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেনের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মো. মতিউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না – প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবার পূনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। রামপাল উপজেলায় তৃতীয় পর্যায়ে সর্বমোট ১০৫টি গৃহ বরাদ্দ দেয়া হয়েছে। ৪৫টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৬০টি ঘরের কাজ চলমান রয়েছে। যা আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

এতে আরো জানানো হয়, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৬৯ হাজার টাকা। ঘর নির্মাণে তদারকি করছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাটের জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও কর্মকর্তাবৃন্দ।

এক প্রশ্নের জবাবে নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন জানান, উপজেলাটিতে মোট এক হাজার ১৮৭ জন ভূমিহীন পরিবারের তালিকা করা হয়েছে। আমরা আরো খোঁজ নিচ্ছি যাতে কেউ বাদ না পড়ে। সরকারের চলমান এ কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com