1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

বাকৃবির নতুন উপাচার্য ড. এমদাদুল হক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়টির ২৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

তিনি সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। আগামী ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ড. এমদাদুল হক চৌধুরী বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক, প্যাথলজি বিভাগের প্রধান, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক, নিরাপত্তা পষিদের চেয়ারম্যান, হল প্রভোস্ট এবং ইন্টারডিসিপ্লিনারি ইন্সিটিটিউট ফর ফুড সিকিউরিটির কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশ্ব ভেটেরিনারি ও পোল্ট্রি সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ফরিদপুর জেলার সদরপুর থানায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে কৃতিত্বের অধিকারী ড. এমদাদুল হক চৌধুরী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণীতে ২য় স্থান) এবং সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণীতে ১ম স্থান অর্জন করে মাস্টার অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। পরে ১৯৯৯ সালে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জুরিখ থেকে সম্মানের সঙ্গে পিএইচ.ডি ডিগ্রি অর্জন এবং ২০০১-২০০২ সালে জাপান থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com