1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

বাইরের উসকানিতে আমরা আগুনের মধ্যে তেল দিচ্ছি: ফরহাদ মজহার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাহাড়ে অস্থিরতার পেছনে বাইরের উসকানি আছে জানিয়ে রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেন, বাইরের উসকানিতে আমরা আগুনের মধ্যে তেল দিচ্ছি।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে ‘বাংলাদেশের ছাত্র বিপ্লব : ২০০৭-২৪: শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা খুব সহজ। ভারত নানাভাবে ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে বাইরের উসকানি আছে। বাইরের উসকানিতে আমরা আগুনের মধ্যে তেল দিচ্ছি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অধিবাসী, ক্ষুদ্র জাতিসত্তাদের যে অধিকার সেটা মানতে হবে। ওরা তো রাষ্ট্রের অন্তর্গত, তাহলে তারা কেমন রাষ্ট্র চায়, তাকে তো অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকেও রাজনৈতিক সংলাপে আনতেই হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার শুরুতেই সব শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষের সঙ্গে আলাপ করলে পার্বত্য চট্টগ্রাম, আনসার বিদ্রোহ ও শ্রমিক বিদ্রোহের মতো ঘটনাগুলো ঘটত না।

ফরহাদ মজহার বলেন, খালেদা জিয়া ফ্যাসিস্ট রাষ্ট্র ও শক্তিকে বৈধতা দেওয়ার নির্বাচনে না যাওয়ার দীর্ঘ আপসহীন অবস্থান না নিলে ছাত্র-জনতার অভ্যুত্থান সম্ভব হতো না। তরুণদের উচিত ছিল প্রথমে তাকে গিয়ে অভিনন্দন জানানো।

তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন করার অধিকার আছে জানিয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক দলগুলোর মাধ্যমে যদি জনগণের ইচ্ছা প্রকাশিত না হয় তাহলে অবশ্যই তরুণদের একটা নতুন রাজনৈতিক দল লাগবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com