1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বাংলাদেশ হারানোর জন্য সহজ দল না: জেসন রয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে খুব বেশি বড় দল হয়ে উঠেনি টাইগাররা। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স অন্য দলগুলোর কাছে ভয়ের কারণ স্বাভাবিকভাবেই।

তাছাড়া ওয়ানডেতে বাংলাদেশ বরাবরের মতোই দুর্দান্ত। ঘরের মাঠে তো বটেই, দেশের বাইরেও বড় দলগুলোকে হারিয়েছে টাইগাররা। সব মিলে বাংলাদেশ দল এতটা সহজ প্রতিপক্ষও নয় যে বলে কয়ে হারিয়ে দেয়া যাবে।

বুধবারের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইংলিশ উইকেট রক্ষক-ব্যাটার জশ বাটলার যেমনটা বলেছিলেন, শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ শুরু করলেও বাংলাদেশের সঙ্গে লড়াইটা হবে কঠিন।

কিন্তু ম্যাচে হয়েছে উল্টো। বাংলাদেশ পাত্তাই পায়নি ইংল্যান্ডের সামনে। ম্যাচ শেষে ইংলিশ ওপেনার জেসন রয় বলেছেন, “আমি মনে করি না বাংলাদেশ সহজে হারার মতো দল। তাদের মধ্যে অনেক ম্যাচ উইনার আছে। এ ছাড়া আছে কিছু দুর্দান্ত ক্রিকেটার।”

দলের জয়ে দারুণ ভূমিকা ছিল রয়ের। ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে রয় একাই খেলেন ৩৮ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস। ভিন্ন কন্ডিশনে খেলতে নেমেও কীভাবে নিজের সেরাটা উজাড় করে দিতে পেরেছেন রয়। এ নিয়ে এই ওপেনার বলেছেন, “আমরা এখানে নিজের কাজটাই করতে এসেছি, সাধারণ ভাবেই আমরা এটা করি। অন্য দলগুলো কী করে আমরা এটা বেশি দেখি না। আমরা শুধু আমাদের ক্যাম্পের সবকিছু ঠিক আছে কী না সেটা নিশ্চিত করি, এবং দায়িত্ব পালন করি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com