1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

বাংলাদেশ দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না : জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

তিনি বলেন, শ্রীলঙ্কার শিক্ষিতের হার ৯৫ শতাংশ। যারা অনেক আগেই মধ্যম আয়ের দেশ হয়েছে। তাদের রিজার্ভ প্রচুর ছিল। লোক সংখ্যা অনেক কম‌। মাত্র দুই কোটি। কিন্তু এই সমৃদ্ধশালী দেশ হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল।

শ্রীলঙ্কা নিয়ে আমাদের চিন্তার বিষয় আছে, আমি মনে করি যে, বিষয়টি সরকার যেভাবে দেখছেন, আরও বেশি গভীরভাবে দেখা প্রয়োজন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থনীতিবিদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, গত অর্থবছর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল সাড়ে চার লাখ কোটি টাকার মতো। সব মিলিয়ে সাড়ে ১১ লাখ কোটি টাকার মতো বর্তমান সরকারের এখনও ঋণ রয়েছে।

এই বছরও দেশি-বিদেশি এক লাখ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটা প্রাক্কলন করা হয়েছে। এই ঋণের বোঝা ঘাড়ে নিয়ে আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে থাকি এবং এই খরচগুলো যখন আমাদের করতে হবে, তখন বাংলাদেশের দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না।

তিনি আরও বলেন, ‘ইউক্রেন যুদ্ধ ও বিভিন্ন কারণে বিশ্ব বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আমি যতটুকু খবর পেয়েছি, গেল বছর আমদানি ব্যয় হয়েছে ১০০ বিলিয়ন ডলার, যা কখনোই ৬০ বিলিয়ন ডলারের বেশি ছিল না।

এখন ৪০ বিলিয়ন ডলার ব্যয় বেড়েছে, যা আমাদের রিজার্ভ থেকে কমতে থাকবে। এভাবে রিজার্ভ কমতে থাকলে দেশকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে পারে দেশ। দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠান ও ইফতার মাহফিল পরিচালনা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com