1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশে শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম চালু করতে চায় রাশিয়ার সর্ববৃহৎ ব্যাংক ‘এসবারব্যাংক’।

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা রুশ প্রতিষ্ঠান বা ক্লায়েন্টদের সেবা দিতেই ব্যাংকটি ঢাকায় নিজেদের শাখা খুলতে চায়। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

এসবারব্যাংকের প্রতিনিধিরা ইতোমধ্যে দুইবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। এ হামলার পরই এসবারব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। গত মাসে ব্যাংকটি অস্ট্রিয়ায় থাকা তাদের সম্পূর্ক প্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছে। এরমাধ্যমে ইউরোপিয়ান বাজার থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিয়েছে এসবারব্যাংক।

অন্যান্য রাশিয়ান প্রতিষ্ঠানের মতো এসবারব্যাংকও এশিয়ার দিকে মনোযোগ দিয়েছে। কারণ পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এই অঞ্চলের বেশিরভাগ দেশ। ফলে রুশ প্রতিষ্ঠানগুলো এখন এশিয়ায় নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজার চেষ্টা করছে। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com