1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

বাংলাদেশে যে টার্মওয়েল তা ধর্মীয় নয়, রাজনৈতিক পট পরিবর্তনের ফল।। এদেশে কখনো হিন্দু মুসলমান রায়ট হয় না-ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,”হাসিনা সরকার আন্দোলনে হেরে গিয়ে হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করছে। আমাকেও অনেক বিদেশি মিডিয়া ফোন করে জানতে চাইছে, তোমরা কি তোমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন করছো? আমাদের জবাব পরিষ্কার, এদেশে রাজনৈতিক পট পবিবর্তন জনিত একটা টার্মওয়েল হয়েছে। এটা কখনই সাম্প্রদায়িক দাঙ্গা নয়।বাংলাদেশে হাজার বছর হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃস্টানসহ সব ধর্মের মানুষ একটি গাছে নানা রংএর ফুলের মতো একত্রে গেঁথে রয়েছি” মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গড়েয়া কলেজ মাঠে বিএনপি সদর উপজেলা শাখার উদ্যোগে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

 

তিনির্ খুনী স্বৈরাচারী দানবীয় শাসক শেখ হাসিনার পতনের ঐতিহাসিক ঘটনা” বর্ণনা করতে গিয়ে বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার মুহূর্তেও তিনি চেয়েছিলেন গণভবনের দিকে ধেঁয়ে আসা লক্ষ লক্ষ মানুষকে গুলি করে সেনাবাহিনী হত্যা করে স্তব্ধ করে দিক। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সে হুকুম তামিল করতে অস্বীকার করে। তিনি বলেন, খুনী , লুটেরা হাসিনা ও তার দোসরদের ক্ষমা নেই। অবশ্যই এদের ধরে এনে প্রচলিত আইনে বিচার করা হবে। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের কথা দিতে হবে , সব সম্প্রদায়কে নিয়ে আপনারা মিলে মিশে থাকবেন হিন্দু ভাইদের বাড়িঘর-মন্দির-ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করবেন। যদি কেউ এর অন্যথা ঘটায় তাদেরকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করুন।

 

গড়েয়া ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপি নেতা পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, আব্দুল হামিদ, যুবদল সভাপতি চৌধুরী আবু নুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এর আগে তিনি দুপুরে গণ অভ্যুত্থানের বিজয়ের পর প্রথম ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে এসে পৌঁছালে ঠাকুরগাঁও কালিবাড়ি এলাকা জনাকীর্ণ হয়ে পড়ে, হাজার হাজার মানুষ তাঁকে এক নজর দেখবার জন্য ভীড় করেন। গড়েয়ার সম্প্রীতি সমাবেশের পর সন্ধ্যায় তিনি রুহিয়ায় ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবার উদ্দেশ্যে রওয়ানা হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com