1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৮৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তা নাম পিটার ডি হাস। শুক্রবার বাইডেন প্রশাসন তার নাম ঘোষণা করেছে।

একই সঙ্গে আরও তিন দেশে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা হলেন ভারতে এরিক এম গারসেতি, ফ্রান্সে ডেনিস ক্যাম্পবেল এবং চিলির রাষ্ট্রদূত হিসেবে বেরনাডেটে এম মিহানের নাম ঘোষণা করা হয়েছে।

তবে, রাষ্টদূত হিসেবে নিয়োগ পেতে সিনেটে তাদের চূড়ান্ত অনুমোদন লাগবে।

পিটার হাস জার্মানিতে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন, পরে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনোইস ওয়েসলেয়ান বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন এবং এরপর তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে তার প্রথম কর্মজীবন শুরু হয়। এরপর যুক্তরাজ্য এবং ভারতেও মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পিটার।

সিনেটের অনুমোদন পেলে তিনি আর্ল আর মিলারে স্থলাভিষিক্ত হবেন। আর্ল আর মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র: হোয়াইট হাউস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com