1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান

বর্তমানে দেশের কেউ ভালো নেই, শান্তিতে নেই: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বর্তমানে দেশের কেউ ভালো নেই, শান্তিতে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি মহাসচিবের সাথে কৃষকদলের নতুন কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাত শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। তারা কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পান না। এমনকি করোনার মতো একটি ভয়াবহ সময়েও কৃষকরা কোনো প্রণোদনা পাননি।

তিনি বলেন, বর্তমানে দেশ একটি ভয়াবহ সময় পার করছে। আমরা এ সময় কৃষকদের কাছ থেকে আশা করব তারা নিজেদেরকে সংগঠিত করবে। যে ফ্যাসিস্ট সরকার জবরদখল করে ক্ষমতায় বসে আছে তাদেরকে সরাতে কৃষকদের ভূমিকা রাখতে হবে।

বিএনপি মহাসচিব আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন গৃহবন্দি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার সাজা নিয়ে নির্বাসিত। আমাদের প্রায় ৩৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। কয়েক হাজার মানুষ খুন-গুমের শিকার। এরকম পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিজেদেরকে ঐক্যবদ্ধ করা।

নিজেদের ঐক্যবদ্ধ করে একটি গণআন্দোলনের মাধ্যমে সরকারকে প্রতিহত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com