1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন, নুসরাত তাবাসসুম অপেক্ষায় *শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকের স্বার্থে কাজ করতে হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তথাপিও তাদের কাজের আরো সুযোগ রয়েছে। শুধু প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে নয়, বরং সাধারণ কৃষকের উন্নয়নে ও স্বার্থে তাদের কাজ করতে হবে।

উপদেষ্টা আজ দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্কে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মতবিনিময় সভায় কৃষকরা জানান, রাজশাহীতে খাওয়ার আলুর জন্য হিমাগার বা সংরক্ষণাগার রয়েছে কিন্তু বীজ আলু সংরক্ষণের জন্য কোন হিমাগার নেই। এ বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি চাষীদের আলু সংরক্ষণে আড়াই লাখ টাকা ব্যয়ে অহিমায়িত মডেল ঘর নির্মাণ করছে। তিনি বলেন, সরকার আলু উৎপাদন বৃদ্ধির জন্য নেদারল্যান্ডস থেকে উন্নত জাতের আলুবীজ আমদানি করেছে। উপদেষ্টা এসময় আলুবীজের দাম যাতে না বাড়ে সে বিষয়ে সতর্ক থাকার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন।

কৃষকরা আরো জানান, এ অঞ্চলের মাটিতে পিএইচ এর পরিমাণ কম থাকার কারণে মাটিতে অম্লত্ব বেশি। ফলে ফসল উৎপাদন কম হচ্ছে। কৃষকরা এ সমস্যা সমাধানে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। উপদেষ্টা এ বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে গবেষণাপূর্বক সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।

মতবিনিময় সভায় উপদেষ্টা কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা শোনেন। তিনি কৃষকদেরকে লাভজনক শস্য উৎপাদন ও শস্য বহুমুখীকরণের পরামর্শ প্রদান করেন।

উপদেষ্টা এর আগে “পদ্মা নদী হতে সরমংলা খাড়িতে ভূগর্ভস্থ পাইপ লাইন দ্বারা পানি সঞ্চালন” প্রকল্প পরিদর্শন করেন। তিনি সরমংলা খাড়িতে পোনামাছ অবমুক্ত করেন এবং সরমংলা ইকোপার্কে ‘ব্ল্যাকস্টোন’ জাতের আমের চারা রোপণ করেন। পরে তিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত কলিপুর ইরিগেশন সিস্টেম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান ও নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com