1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যতই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ততই ব্যস্ত সময় পাড় করছেন বরিশাল জেলা মহিলা দলের সভানেত্রী ফাতেমা রহমান। রাত পোহালেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট হাতে সহকর্মীদের নিয়ে গণসংযোগে বেড়িয়ে পড়েন প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে। প্রতিনিয়ত বিরতিহীন ভাবে তাঁর এ গণসংযোগ চলে বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
বরিশাল জেলা মহিলা দলের সভানেত্রী ফাতেমা রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য করে জামায়াতে ইসলামী আগেভাগেই তাদের মনোনীত প্রার্থী নির্বাচনী মাঠে নামিয়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো প্রার্থী মনোনীত না করার সুযোগ কাজে লাগিয়ে তারা ঘরে ঘরে মহিলা কর্মী পাঠিয়ে তাদের পক্ষে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। তাই আমরা বরিশাল জেলা মহিলা দল কালক্ষেপণ না স্ব উদ্যোগে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছি। এরই ধারাবাহিকতায় প্রতিদিন টিম ওয়ার্ক শুরু করেছি। ১০/১২ জনের একেকটি মহিলা টিম বরিশাল-৫ সদর আসনের প্রতিদিন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন। এক গ্রাম থেকে আরেক গ্রামে চলছে আমাদের ৩১ দফা রাস্ট্র মেরামতের লিফলেট বিতরণ কার্যক্রম।
ফাতেমা রহমান বলেন, আমরা ইতোমধ্যে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর, জাগুয়া, টুঙ্গবাড়িয়া, চরকাউয়া, চরমোনাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট ও গণসংযোগ করেছি। পর্যায়ক্রমে বরিশাল সদর উপজেলার সবকটি ইউনয়নে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com