1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

বরিশালে ইশরাকের গাড়িবহরে হামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরিশাল বিএনপির সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাংচুরেরও অভিযোগ উঠেছে। এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

শনিবার সকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বরিশাল বিএনপির সমাবেশের উদ্দেশ্যে ঢাকা থেকে একটি গাড়িবহর নিয়ে রওয়ানা হন।

জানা যায়, ভোরে রওয়ানা হয়ে পথে পথে বাধার শিকার হয় ইশরাকের গাড়িবহরটি। একপর্যায়ে বরিশালের কাছেকাছি গৌরনদীর মাহিরা বাজারে পৌঁছালে সেখানে হামলা করেন দুর্বৃত্তরা। এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অক্ষত থাকলেও ভাংচুর করা হয় তার পেছনে থাকা কয়েকটি গাড়ি। এসময়, সেইসব গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

গাড়িবহরে হামলার বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আমাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ এবং ছাত্রলীগ দিয়ে বাধার সৃষ্টি করছে। কাপুরুষের মতো রাতের আধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের অপচেষ্টা করছে। কিন্তু আমরা দমে যাবার পাত্র নই। সকল বাধা মোকাবেলা করে ঠিকই সমাবেশস্থলে এগিয়ে যাচ্ছি।’

যত হামলায় করুক না কেন, কোনো বাধাই এবার বিএনপি নেতা-কর্মীদের দমাতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি নেতা।

বহরে হামলায় আহত নেতাকর্মীরা হলেন- ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া, রকি, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো: রাসেল, মো: বাবুল ও খোকন। এছাড়াও আহত হন ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইমরান, ৪২ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com