1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

রোববার সকাল সোয়া ৮টার দিকে বগুড়া শহরতলী এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পুলিশ পাহারায় কিছু যানবাহন পার করার সময় পেছন থেকে কয়েকটি ট্রাক ও কাভার্ডভ্যানের গ্লাস ভাঙচুর করে অবরোধকারীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও টিয়ার শেল ছুড়লে অবরোধকারীরা পাল্টা জবাব দেয়। এক পর্যায়ে পুলিশ গুলি করলে স্থানীয় বিএনপি নেতা মাহবুবর রহমান ওরফে মাহবুব পায়ে গুলিবিদ্ধ হন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘তেলিপুকুরে অবরোধকারীদের টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

মহাসড়ক অবরোধ করে জামায়াতের বিক্ষোভ
দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন সকালে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী। সংগঠনের বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সকাল ৬টা থেকে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করেছে।
এছাড়াও শহরের চারমাথা, তিনমাথা এবং সাবগ্রাম এলাকায় অবরোধের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পিকেটিং করছে।

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল অবিলম্বে জনগণের দাবি মেনে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com