1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতি জানতে বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন। এসময় দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত, লাইনচ্যুত ট্রেন উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো, রেল যোগাযোগ দ্রুত পুনরুদ্ধার এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আলমদীঘি এলাকায় লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিজের নির্বাচনি এলাকা হওয়ায় বগুড়ার এই দুর্ঘটনার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরে আসনটি ছেড়ে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com