1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

মোস্তফা আল মাসুদ,বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) বিকাল সোয়া ৩ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন, মাছরাঙা টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম ও অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন।

জানা যায়, শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে একটি জুস বার থেকে জুস খেয়ে বের হোন এই দুই সাংবাদিক। বের হতেই ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা সাংবাদিক আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়। এসময় অপর সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে আসলে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে চালায় হামলা। এসময় দুইজনকেই এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা। এ সময় সাংবাদিকের চিৎকারে হামলাকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তারা আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসা নেন।

হামলায় আহত মাছরাঙা টিভির সাংবাদিক খোরশেদ আলম বলেন, জুস খেয়ে বের হয়ে কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আমাদের ওপর মারধর শুরু করে। হামলায় আমার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। আমি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সাংবাদিক আসাফউদ্দৌলা নিওন বলেন, তারা প্রথমে আমার নাম জানতে চায়, এসময় খোরশেদ ভাই এগিয়ে গেলে তার ওপর প্রথম মারধর শুরু করে। তখন আমি আটকানোর চেষ্টা করলে আমাকেও তারা এলোপাতাড়ি হামলা করে জখম করে দেয়।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মূসা বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com