1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

ফ্যাসিবাদের পতনে স্বস্তিতে ঈদুল আজহা উদযাপন করবে জনগণ: তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ফ্যাসিবাদের পতনে এবার জনগণ স্বস্তির পরিবেশে ঈদুল আজহা উদযাপন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকট সত্ত্বেও এবার দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের আনন্দ ও উচ্ছ্বাসে পরিপূর্ণ। দেড় দশক ধরে জনগণ ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। ফ্যাসিবাদের পতনের ফলে এবার কিছুটা স্বস্তির পরিবেশে ঈদুল আজহা উদযাপন করবে জনগণ।

তিনি বলেন, ফ্যাসিবাদীদের অবৈধ ক্ষমতা লোভের ফলে রাষ্ট্র ও সমাজে নীতি-নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও বৈষম্য দূর করতে সবাই মিলে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে, যাতে লুটপাট, দুর্নীতি ও টাকা পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। ত্যাগ করাই এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয়। এই ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে। ঈদুল আজহা একটি অঙ্গ হচ্ছে কুরবানী। পশু কুরবানী চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। এই ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে।

বিবৃতিতে সবশেষ তিনি বলেন, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পানি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় পতিত। স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এক কাতারে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com