1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

ফ্যাসিবাদী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক”- প্রোগ্রাম শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক মিলয়াতনে অনুষ্ঠিত হয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৬২ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি:- ঢাকা হোটেল কন্টিনেন্টালের বিপরীতে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক মিলনায়তনে সম্পন্ন হয়ে গেলো “ফ্যাসিবাদী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক”- প্রোগ্রাম। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি শহীদ পরিবার বর্গের সাথে যুক্ত হয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে প্রতিটি শহীদ পরিবারকে সেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। দেশের ৬৪টি জেলা থেকে প্রত্যেকটি শহীদ পরিবারকে উক্ত প্রোগ্রামে সম্মানের সহিত আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে। প্রোগ্রামে অংশগ্রহণ করার সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পরেও হঠাৎ করে শহীদ কাউছারের আম্মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়াতে শহীদ কাউসারের মা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফুলগাজী উপজেলার রজেশপুর বাজার এলাকায় শহীদ কাউছারের বাড়িতে পরিবারের কাছে উপহার এবং সম্মানী পৌঁছে দিয়েছেন ফেনী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু ও ফেনী জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক আয়েশা আহমেদ ডলি।
আয়েশা আহমেদ ডলি জানান, শহীদ কাওছারের বাড়িতে উপস্থিত হওয়ার পর সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শহীদ কাওছারের বাড়ি জুড়ে এক কান্না ও হাহাকারের রোল পড়ে যায়। শহীদ কাউছার ঢাকা কবি নজরুল কলেজের মাস্টার্স ফাইনাল ইয়ারের অর্থনীতির ছাত্র ছিল। ২৪ এর জুলাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময়ে ১৯ জুলাই ভারী শর্টগানের গুলিতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে মগজ বেরিয়ে যায় এবং সে শাহাদাত বরণ করে তৎক্ষণাৎ। মহান আল্লাহ শহীদ কাওছার সহ সকল শহীদদের জান্নাত নসিব করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com