1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

ফেসবুকে ‘প্রেমের ফাঁদে’ ফেলে তরুণীর ভয়াবহ প্রতারণা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বছর খানেক আগে সানজিদা আক্তারের (২০) সঙ্গে মো. কাইয়ুমের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ মে কাইয়ুমের কাছে দেখা করার আবদার করেন সানজিদা। এরপর দুজনের দেখা হয় চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার পানির কল এলাকায়। সেই দেখায় কয়েকজন যুবকের সহযোগিতায় কাইয়ুমের কাছ থেকে প্রায় ৫৪ হাজার টাকা হাতিয়ে নেন তিনি।

ঘটনার পর পাহাড়তলী থানায় অভিযোগ করেন কাইয়ুম। অভিযোগ পেয়ে ওই এলাকায় একাধিক অভিযান চালানোর পর বুধবার (১৯ মে) দিবাগত রাতে সানজিদাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বাকি দুজন হলেন- মুক্তার আহাম্মেদ (৩৫) ও মো. আলাউদ্দিন (২৪)।

পুলিশ জানায়, কয়েক দিন আগে দেখা করার কথা বলে ডেকে কাইয়ুমের কাছ থেকে নগদ চার হাজার টাকা এবং একটি এটিএম কার্ডের পাসওয়ার্ড নিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন সানজিদা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ফেসবুকে প্রেমের সূত্র ধরে টাকা হাতিয়ে নেয়া তরুণীসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের তিনদিন রিমান্ড আবেদন করে আজ (বৃহস্পতিবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com