1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে(৪ বিজিবি)

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গত দুই দিনে সফল অভিযান পরিচালনা করে ফেনী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে। গত ১৯ এবং ২০ নভেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে (৪ বিজিবির) একাধিক টহলদল ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের কাপড়, চকলেট, মদ, গরু এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। এসব মালামাল স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হেসেন জানায়, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে তারা প্রতিনিয়ত সীমান্ত পাহারা, মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com