1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

ফেনী শহর ব্যবসায়ী সমিতির ৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-ফেনী শহর ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এবং ফেনী পৌর এলাকায় বাজার কেন্দ্রীক শৃঙ্খলা রক্ষা ও শহর ব্যবস্থাপনায় ফেনী শহর ব্যবসায়ী সমিতির ভূমিকা ও গুরুত্ব বিবেচনায় এনে অংশিজনের সাথে একটি মতবিনিময় সভা গত বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো ইসমাইল হোসেন ও পৌর প্রশাসক গোলাম মো বাতেন উপস্থিত ছিলেন।সভায় বিশদ আলোচনায় জনশৃঙ্খলা রক্ষা সুস্ঠ বাজার ব্যবস্থাপনা, ফুটপাত দখল মুক্ত করণ এবং যানজট নিরসনের স্বার্থে সমিতির কার্যক্রমে গতিশীলতা আনোয়নে আশু উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভূত হয়।
তৎপ্রেক্ষিতে ফেনী শহর ব্যবসায়ী সমিতির দৈনন্দিন কার্যক্রম ও নির্বাচন পরিচালনার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে গঠন করা হয়। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলাল উদ্দিন আলালকে আহবায়ক ও অন্য ৬ জনকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট উক্ত এডহক কমিটি গঠন করা হয়। বাকি ৬ সদস্য হচ্ছেন, ফেনী জজ কোর্টের বিজ্ঞ জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, সিনিয়র সাংবাদিক একেএম আব্দুর রহীম, বিশিষ্ট ব্যবসায়ী যথাক্রমে মনসুর উদ্দিন খান, হরিপদ সাহা, জোবায়ের আহমেদ ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী আহাদ।
উল্লেখ্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে একটি নির্বাচিত পূর্নাঙ্গ কমিটির হাতে আহবায়ক কমিটি তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com