1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

ফেনীতে সর্বপ্রথম কোরিয়ান মার্শাল আর্ট তায়কায়ানডো প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন 

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- ফেনীর শহীদ সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যলয়ের হলরুমে ফেনী জেলায় এই সর্বপ্রথম কোরিয়ান মার্শাল আর্ট তায়কায়ানডো প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফেনী জেলা ক্রিড়া অফিসার হীরা আক্তার। বিশেষ অথিতি উপস্থিত ছিলেন, ওবায়েদ উল্লাহ প্রধান শিক্ষক ফেনী পৌর বালিকা বিদ্যা নিকেতন। আরো বিশেষ অথিতি উপস্থিত ছিলেন শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তার। উক্ত স্কুলের অভিভাবক সদস্য ইসমাইল হোসেন বাবুল সন্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের আলোচিত মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক ফেনী তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশের তায়কোয়ানডো ট্রেনিং একাডেমি ঢাকার ব্লেক বেল্ট কুক্কিওয়ান কোরিয়ার প্রধান প্রশিক্ষক আমেনা বেগম প্রিয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি প্রধান শিক্ষিকা শামীমা আক্তার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অথিতি এবং সকল বক্তা তাদের বক্তব্যে একটি কথায় বলেন, বর্তমান দেশের অবস্থা ও প্রেক্ষাপটের  প্রতিটি ছাত্র-ছাত্রী নিজেকে আত্ম রক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষন নেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শুধু ছাত্র-ছাত্রী নয় সকল নাগরিক নিজেকে আত্ম রক্ষা করার জন্য এই মার্শাল আর্ট প্রশিক্ষন নেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। তাই ফেনী বাসীর প্রতি বক্তারা অনুরোধ জানিয়েছেন, কোরিয়ার প্রধান প্রশিক্ষক আমেনা বেগম প্রিয়া কে সার্বিক সহযোগিতা করার। নিজেকে আত্ম রক্ষা করতে মার্শাল আর্টের বিকল্প নেই। তাই একটি কথা সকলেই বলি মার্শাল আর্ট শিখি নিজেকে আত্ম রক্ষা করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com