1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মোহাম্মদ মুস্তফা একজন অর্থনীতিবিদ এবং তিনি দীর্ঘদিন ধরে মাহমুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছিলেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা মোহাম্মদ মুস্তফা অতীতে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন বিভিন্ন পদে দায়িত্বপালন করেছেন। শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গাজায় ওয়াশিংটনের যুদ্ধোত্তর দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের জন্য মার্কিন চাপের মুখে এই নিয়োগ দিলেন আব্বাস।

আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবে স্বাধীনচেতা মুস্তফা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটি নতুন সরকার গঠনের কাজ করবেন। মূলত ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সীমিত ক্ষমতা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মুস্তফাকে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় প্রশাসনকে পুনরায় একীভূত করার, সরকারে সংস্কার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে বলেন আব্বাস।

নতুন এই নিয়োগের মাধ্যমে মুস্তফা সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের স্থলাভিষিক্ত হয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির মধ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার উল্লেখ করে গত ফেব্রুয়ারিতে সরকারসহ পদত্যাগ করেছিলেন তিনি।

ফাতাহ পার্টির আধিপত্যপূর্ণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্ব-শাসন পরিচালনা করে। তারা ২০০৭ সালে হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ফাতাহ এবং হামাস এই সপ্তাহে মস্কোতে আলোচনার জন্য মিলিত হবে বলে আশা করা হচ্ছে।

৬৯ বছর বয়সী মুস্তফা বিশ্বব্যাংকের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করা ছাড়াও এর আগে তিনি ফিলিস্তিনের উপ-প্রধানমন্ত্রী ও অর্থনীতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com