1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ফিলিস্তিনি নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি দিয়েছিল ইসরায়েলি সেনারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজায় ইসরায়েলি আগ্রাসনে শিশু থেকে নারী কিংবা বৃদ্ধ কেউই বাদ যায়নি ইসরায়েলি গ্রেফতার থেকে। নির্বিচার এই গ্রেফতারের শিকার হয়েছিলেন ফিলিস্তিনের নারী সাংবাদিক লামা খাতার।

৪৭ বছর বয়সী এই নারী সাংবাদিক গত বছরের নভেম্বরের শেষ দিকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ষষ্ঠ দফায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে বেরিয়ে তিনি নিজেই শোনালেন সেই ভয়াবহ দিনগুলোর ভয়ংকর গল্প। মুক্ত বাতাসে স্বস্তি আছে, তবুও শ্রান্তিতে ভুগছেন লামা।

লেখক ও সাংবাদিক লামা খাতার ইসরায়েলি দখলদারদের নানা অপরাধে সংবাদ সংগ্রহ করতেন। এবার তিনি শিকার হলেন সেই জঘন্য কাণ্ডের।

১৩ মাস বন্দী শিবিরে ছিলেন এই নারী সাংবাদিক। প্রথমে তাকে একটি বসতি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথম দফা জিজ্ঞাসাবাদেই ইসরায়েলি কর্মকর্তারা তাকে নানা ধরনের হুমকি দিয়েছিলেন। এর মধ্যে ধর্ষণের হুমকিও ছিল। লামা বলেছেন, তারা আমাকে, আমার পরিবারকে হত্যার হুমকি দিয়েছিল, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার কথা বলছিলেন। এমনকি তারা তাকে গাজায় নির্বাসিত করারও হুমকি দিয়েছিলেন। আমাকে বলা হয়েছিল, তিনি একজন যুদ্ধবন্দী, তাই তারা তার সঙ্গে যা খুশি করতে পারেন।

লামা আরও বলেন, চার দিন পরে তাকে হাশারন কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আরও পাঁচজনের সঙ্গে ছোট্ট একটি কুঠুরিতে আটকে রাখা হয়। অথচ সেই সেলটি বানানো হয়েছে একজনের জন্য। সেলটির পরিবেশ ছিল নোংরা। লামা জানালেন, সেলটি পরিষ্কার করার মতো পর্যন্ত পানি দেওয়া হয়নি। দিনে আট ঘণ্টা তাদের পানিও দেওয়া হতো না। যেহেতু খুব ছোট জায়গা ছিল, তাই তাদের ছয়জনকে পালা করে বসতে ও শুতে হতো।

এরপর দামোন কারাগারে পাঠানো হয় লামাকে। সেখানে বিবস্ত্র করেও নির্যাতন করা হয় তাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com