1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ইসরাইলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক। দেশটির স্থপতি এবং প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্কসহ পূর্বপুরুষদের কাছে ফিলিস্তিনির সম্পর্ক ছিল সবকিছুর ঊর্ধ্বে।

একইসঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রপ্রতিষ্ঠা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য তুরস্কের প্রতিশ্রুতি জারি থাকার ঘোষণা দেন তিনি। শুক্রবার তুর্কি মিলিটারি একাডেমির স্নাতক অনুষ্ঠানে ফিলিস্তিনির প্রতি তুরস্কের সমর্থনের গুরুত্ব তুলে ধরেন এরদোগান।

এরদোগান বলেন, যারা বলে আমরা জেরুজালেম নিয়ে চিন্তা করি না, সে এই জাতির ইতিহাস জানে না। ইসরাইলের জোরপূর্বক দখল করা জেরুজালেমের সঙ্গে তুরস্কের চার শতাব্দীর ইতিহাস জড়িয়ে আছে। অটোমান সাম্রাজ্যে দীর্ঘ কয়েকশো বছর তুরস্কের অধীনে ছিল জেরুসালেমসহ আরব বিশ্বের বিস্তীর্ন অঞ্চল।

তুর্কি রাষ্ট্রপ্রধান আরো বলেন, আমরা জেরুজালেম থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে পারি না। ইস্তাম্বুল এবং জেরুজালেম কে আলাদা করতে পারে?

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। এরপর ১৯৮০ সালে পুরো জেরুজালেমের দখল নেয় তারা। তখন এক রকম জোর করে জেরুজালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করা হয়।

তবে যুক্তরাষ্ট্র ছাড়া বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় কখনও তাদের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি। এরদোগান বরাবরই এই দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার। তথ্যসূত্র: ডেইলি সাবাহ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com