1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র এখন অনলাইনে ডাউনলোড করা যাবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে যে এখন থেকে গ্রাহকরা ফায়ার সেফটি প্ল্যানের অনুমোদনের কপি ঘরে বসেই ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এতদিন এ কপি সংগ্রহের জন্য সশরীরে অধিদপ্তরে যেতে হতো।

মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনসাধারণের দাপ্তরিক সেবা সহজ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। আগে অনলাইনে শুধু আবেদন করা গেলেও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদনের কপি ম্যানুয়ালি পাওয়া যেত।

অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি বলেন, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং সেবায় স্বচ্ছতা আনতেই এই সুবিধা চালু করা হয়েছে। তিনি জানান, ‘অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩’ অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক, শিল্প ও বহুতল আবাসিক ভবনের জন্য ফায়ার সেফটি প্ল্যান বাধ্যতামূলক। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই অনলাইন সুবিধা গ্রাহকদের আইন মানায় উৎসাহিত করবে, ভবনের অগ্নিনিরাপত্তা জোরদার হবে এবং অগ্নিদুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পাবে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com