1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আগামী বছর খরচ কমানোর আশ্বাস হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার: আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছে হজ অফিসে ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন 🕌 হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিসে চালু হলো ৩ ডিজিটের হটলাইন নম্বর ১০২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২। জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিএন্ডটি ছাড়া অন্য সকল অপারেটর থেকে এই সেবা গ্রহণ করা যাচ্ছে। শিগগিরই টিএন্ডটি থেকেও এই সেবা পাওয়া যাবে। উল্লেখ্য, বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরও সচল থাকবে। তবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪-এর পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে; তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ইতিপূর্বে ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল; সেবা প্রাপ্তি আরো সহজ করতে ফায়ার সার্ভিস ৩ ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করে।
জরুরি সময়ে বিপদগ্রস্ত মানুষের দ্রুত সহযোগিতা নেয়ার সুবিধার্থে ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২ প্রচার করার জন্য সকল শ্রেণিপেশার মানুষকে অনুরোধ জানানো হলো। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com