1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

ফায়ার সার্ভিসকে ইউএস অ্যাম্বাসির উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন ধরনের উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশে অবস্থিত ইউ এস অ্যাম্বাসি। ২০ অক্টোবর ২০২৪ সকাল ১০-৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত “হ্যান্ডওভার সিরোমনি অফ সুইফট ওয়াটার রেসকিউ ইকুইপমেন্ট অ্যান্ড মেডিক্যাল সাপ্লাইস” অনুষ্ঠানে ইউএস অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ অফ মিশন মিজ মেগান বলডিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ ফায়ার সার্ভিস এবং ইউএস অ্যাম্বাসির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লে. কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি; প্রধান অতিথির বক্তব্য দেন ইউএস অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ অফ মিশন মিজ মেগান বলডিন; সভাপতির বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং কমপ্লেক্স-এর অ্যাডজুটেন্ট মোহাম্মদ মামুন। এরপর ইউএস অ্যাম্বাসির পক্ষ থেকে ওয়াটার রেসকিউ ও মেডিক্যাল সরঞ্জামের তালিকা ফায়ার সার্ভিসকে হস্তান্তর করা হয়। এ সময় ইউএস অ্যাম্বাসির পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিগণ সম্মিলিতভাবে ইকুইপমেন্ট ডিসপ্লে পর্যবেক্ষণ ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৮টি ওয়াটার রেসকিউ বোট, ১১০টি লাইফ ভেস্ট, ২৮টি কাস্টম ব্যাগ, ৮৯টি ক্যারাবিনা, ২০টি বাঁশি, ১২০টি জাম্প স্যুট, ৫ বক্স এন-৯৫ মাস্ক, ১০০টি স্মল ও ১০০টি লার্জ হ্যাজমত মেডিক ব্যাগ। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com