1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

ফাইনালে হেরে যা বললেন পাকিস্তান অধিনায়ক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের সামনে সুযোগ ছিল ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের পুরোনো ইতিহাসের ধারা ধরে রাখার। ইংল্যান্ডের বিপক্ষে আজ (১৩ নভেম্বর) শিরোপা জিতলেই প্রায় সাদৃশ্যপূর্ণ পর্যায়ে থেকে ১৯৯২ সালের মতো আরেকবার বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হতে পারতো পাকিস্তান।

তবে দিন শেষে হারের গল্প নিয়েই থামতে হয়েছে বাবর আজমের দলকে। ইংল্যান্ডের বিপক্ষে বেন স্টোকসের আরেকটি বীরত্বে ৫ উইকেটের হার দেখে পাকিস্তান। ম্যাচ হারলেও পাকিস্তানকে সমর্থনে ভাসিয়ে দেওয়ার জন্য দর্শকদের অভিনন্দন জানিয়েছেন বাবর আজম।

এ ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের জন্য এদিন শাহিন শাহ আফ্রিদির ইনজুরিতে ছিটকে পড়ার বিষয়টিও সামনে নিয়ে আসেন বাবর। খেলা চলাকালে দারুণ একটা ক্যাচ নিতে গিয়ে খেলা শেষের ৬ ওভার আগে ইনজুরিতে পড়েন আফ্রিদি। আর তাতেই ম্যাচে মাত্র ২ ওভার করে আর বোলিংই করতে পারেননি এই পাকিস্তানি পেসার।

ম্যাচ শেষে বাবর বলেন, ‘ইংল্যান্ডকে অভিনন্দন। তারা দুর্দান্ত খেলেছে। এখানে (অস্ট্রেলিয়ায়) খেলাটা আমাদের জন্য অনেকটা ঘরের মাঠে খেলার মতো। এখানকার প্রত্যেকটা মাঠেই আমরা দারুণ সমর্থন পেয়েছি। সবাইকে আমাদের এমন সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ।

আমি কেবল দলের ক্রিকেটারদের বলেছি, নিজেদের স্বাভাবিক খেলা খেলার জন্য। তবে আমরা আসলে ২০ রান শর্ট ছিলাম। আমাদের বোলাররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে গেছে।

আমাদের এই বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। দুর্ভাগ্যজনকভাবে শাহীনের চোট আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। কিন্তু এটাই খেলার অংশ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com