1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইনালে পাকিস্তান হারায় আফগানিস্তানে আনন্দ মিছিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিদাহাস ট্রফির কথা মনে পড়ে? স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নাগিন নৃত্য দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ যেন ভারত-পাকিস্তান ম্যাচের আরেক ভার্সন। এবার এই তালিকায় যুক্ত হলো পাকিস্তান-আফগানিস্তান।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ১ উইকেটে হেরে বিদায় নেয় আফগানিস্তান। ওই ম্যাচে পাকিস্তানি ব্যাটার আসিফ আলী ও আফগান পেসার ফরিদ আহমেদের সঙ্গে বাগবিতণ্ডার পর গ্যালারিতে পাকিস্তানি সমর্থকদের বেদম মারধর করে আফগান সমর্থকরা। দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্ক আর ক্রিকেট মাঠের লড়াই মিলে হয়ে উঠেছে একে অন্যের প্রতিপক্ষ।

রোববার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় পাকিস্তান। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে হয়েছে আনন্দ মিছিল। আফগানিস্তানের গণমাধ্যম কর্মী আবদুল হক ওমেরির টুইট করা একটি ভিডিওতে দেখা যায় ছোট-বড় সবাই মিলে রাস্তায় নেমে উদযাপন করছে পাকিস্তানের পরাজয়।

চলতি এশিয়া কাপেই প্রথম নয়, এর আগে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দুই দলের ম্যাচ চলাকালীন সময়েও গ্যালারি এবং মাঠের বাইরে ব্যাপক মারামারি করে সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com