1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

ফল প্রকাশে দেরি, আন্দোলনের ডাক পিটিআইয়ের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফল দেরিতে প্রকাশ করায় আগামীকাল আন্দোলনের ডাক দিয়েছে ইমরান খানের দল পিটিআই। রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণ আন্দোলন করবে দলটি। খবর ডনের

পিটিআই নেতা ব্যারিস্টার গহর আলী খান দলীয় কর্মী ও সমর্থকদের আগামীকাল নির্বাচনী এলাকাগুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে এ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ইমরান খানের নির্দেশানুসারে, যে এলাকাগুলোতে আমাদের ফলাফল আটকে রাখা হয়েছিল এবং বিলম্বিত করা হয়েছিল, আমরা সেই তালিকা প্রকাশ করব। তারা ইচ্ছাকৃতভাবে পিটিআইকে দমানোর জন্য ওই আসনগুলোতে দেরিতে ফল প্রকাশ করা হয়েছে।

গহর আরও বলেছেন, প্রতিবাদটি শান্তিপূর্ণ হবে। এটি একটি সাংবিধানিক অধিকার।

এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দুইদিন পার হয়ে গেছে। তবে এখনো সব আসনের ফল পাওয়া যায়নি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

এক টুইটাবার্তায় তিনি বলেছেন, যদি এবার ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট হতো, তবে পাকিস্তানবাসীকে এ দুর্দিন দেখতে হতো না। অনেক আগেই ফলাফল জানা যেত। ইভিএম মেশিনের মাধ্যমে ভোট করার জন্য অন্তত ৫০টি বৈঠক করেছি কিন্তু সব ভেস্তে গেছে।

তিনি বলেন, ব্যালট পেপার গুণতে যে সময় দরকার হয়, ইভিএম মেশিনের মাধ্যমে ভোট হলে এর চেয়ে অনেক কম সময়ে ভোট গণনা করা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com