1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারত বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে পাকিস্তান। যেখানে প্রোটিয়াদের উড়িয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাবর আজমরা। আর পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে প্রস্তুত প্রোটিয়ারাও। স্বাভাবিকভাবেই ম্যাচটি যে রোমাঞ্চকর হতে যাচ্ছে, সেটি বলাই বাহুল্য।

শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। তার আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

প্রোটিয়া বধের মিশনে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। অসুস্থ হাসান আলী পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। আর উসামা মীরে পরিবর্তে একাদশে ফিরেছেন মোহাম্মদ নওয়াজ।

তিন পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকার একাদশে। প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পুরোপুরি ফিট হওয়ায় কপাল পুড়েছে রেজা হেনড্রিকসের। এছাড়া লিজার্ড উইলিয়ামস ও কাগিসো রাবাদার পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৮২বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার জয় ৫১টিতে, পাকিস্তানের জয় ৩০টিতে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০২১ সালের এপ্রিলে সর্বশেষ ওয়ানডেতে দেখা হয়েছিলো দু’দলের। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাবররা।

বিশ্বকাপে পাঁচবারের দেখায় দক্ষিণ আফ্রিকা জিতেছে তিনবার, পাকিস্তানের জয় দুইটি। সর্বশেষ ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে জয় আছে পাকিস্তানেরই।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরার্ল্ড কোয়েৎজে, কেশব মহারাজ, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com